জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

নাইম তালুকদার শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

চেয়ারম্যানের চেয়ার নয়. জন সেবা আমার উদ্দেশ্য "কাওসার"

চেয়ারম্যানের চেয়ার নয়. জন সেবা আমার উদ্দেশ্য "কাওসার"
বার্তা প্রেরক :- নাইম তালুকদার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বিশিষ্ট  রাজনৈতিক ব্যক্তিত্ব মাসুদ আল কাওসার।

দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সাথে যুক্ত মাসুদ আল কাওসার শাল্লা উপজেলা সাবেক তরুণ দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে শাল্লা উপজেলা বিএনপির সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন। ১৯৯৬ সাল থেকে তিনি প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতা ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে জানান। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান দিরাই শাল্লার সাংসদ নাছির  উদ্দীন চৌধুরীর পক্ষে নির্বাচন পরিচালনার সময় ৭ নং ওয়ার্ড ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। সে দিনের শারীরিক আঘাতের কারণে আজও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি বলে জানান। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের শাসনামলে মিথ্যা চাঁদাবাজি ও রাজনৈতিক মামলার শিকার হন তিনি। 

এ বিষয়ে মাসুদ আল কাওসার বলেন, "দীর্ঘদিন ধরে আটগাঁও ইউনিয়নের আপামর জনসাধারণের   সুখ-দুঃখে পাশে ছিলাম। স্বৈরাচারী শাসনের জুলুম-নির্যাতন সহ্য করেও রাজপথ ছাড়িনি। এলাকার সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চাই। ইউনিয়নবাসীর সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি।

এলাকার তরুণ ও সাধারণ মানুষের মধ্যে তাঁর নির্বাচনকে কেন্দ্র করে ইতিবাচক উদ্দীপনা দেখা যাচ্ছে। আটগাঁও ইউনিয়নের তরুণ প্রজন্মের প্রত্যাশা মাসুদ আল কাওসার যদি এবারের নির্বাচনে অংশ গ্রহণ করেন তাহলে বিপুল ভোটে বিজয়ী হবেন। 

প্রবীণ মুরুব্বীদের কাছ থেকে জানা যায়, মাসুদ আল কাওসার  একজন পরোপকারী  ব্যাক্তি। তিনি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন। এবারের নির্বাচনে তার অংশ গ্রহণ করাকে গুরুত্বপূর্ণ মনে করছেন তারা। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চেয়ারম্যানের চেয়ার নয়. জন সেবা আমার উদ্দেশ্য "কাওসার"

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১ নং আটগাঁও ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বিশিষ্ট  রাজনৈতিক ব্যক্তিত্ব মাসুদ আল কাওসার।দীর্ঘদিন ধরে তৃণমূল রাজনীতির সাথে যুক্ত মাসুদ আল কাওসার শাল্লা উপজেলা সাবেক তরুণ দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে শাল্লা উপজেলা বিএনপির সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন। ১৯৯৬ সাল থেকে তিনি প্রত্যক্ষ রাজনীতির সাথে জড়িত।দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নানা প্রতিকূলতা ও রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন বলে জানান। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান দিরাই শাল্লার সাংসদ নাছির  উদ্দীন চৌধুরীর পক্ষে নির্বাচন পরিচালনার সময় ৭ নং ওয়ার্ড ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। সে দিনের শারীরিক আঘাতের কারণে আজও তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি বলে জানান। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের শাসনামলে মিথ্যা চাঁদাবাজি ও রাজনৈতিক মামলার শিকার হন তিনি। এ বিষয়ে মাসুদ আল কাওসার বলেন, "দীর্ঘদিন ধরে আটগাঁও ইউনিয়নের আপামর জনসাধারণের   সুখ-দুঃখে পাশে ছিলাম। স্বৈরাচারী শাসনের জুলুম-নির্যাতন সহ্য করেও রাজপথ ছাড়িনি। এলাকার সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চাই। ইউনিয়নবাসীর সমর্থন ও দোয়া প্রত্যাশা করছি।এলাকার তরুণ ও সাধারণ মানুষের মধ্যে তাঁর নির্বাচনকে কেন্দ্র করে ইতিবাচক উদ্দীপনা দেখা যাচ্ছে। আটগাঁও ইউনিয়নের তরুণ প্রজন্মের প্রত্যাশা মাসুদ আল কাওসার যদি এবারের নির্বাচনে অংশ গ্রহণ করেন তাহলে বিপুল ভোটে বিজয়ী হবেন। প্রবীণ মুরুব্বীদের কাছ থেকে জানা যায়, মাসুদ আল কাওসার  একজন পরোপকারী  ব্যাক্তি। তিনি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করেন। এবারের নির্বাচনে তার অংশ গ্রহণ করাকে গুরুত্বপূর্ণ মনে করছেন তারা। 

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চেয়ারম্যানের চেয়ার নয়. জন সেবা আমার উদ্দেশ্য "কাওসার"
0:00 0:00
1.0x