জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার আরও দুইজনকে গ্রেপ্তারে অভিযান

ফেনীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

ফেনীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

ফেনীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার; আরও দুইজনকে গ্রেপ্তারে অভিযান

ফেনী শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন, এসআই মোনেম শাহরিয়া চৌধুরী ও এএসআই অনুপ কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মমতাজুল হক চৌধুরী ম্যানসনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার ফজলুল হক চৌধুরীর ছেলে আকবর হোসেন সানি চৌধুরী (২৭) এবং ফেনী একাডেমি স্টেডিয়ামের পাশের এসকে ম্যানসনের বাসিন্দা রবিউল হকের ছেলে খোরশেদ আলম (৩৬)।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধার হওয়া মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করার কথা স্বীকার করেছেন। পুলিশ আরও জানায়, এ ঘটনায় পলাতক সোহেল প্রকাশ কালু (৪০) ও রহমান হোসেন (৪৫) নামে আরও দুই ব্যক্তির সহযোগিতার কথা গ্রেপ্তাররা জানিয়েছেন।

পুলিশের তথ্যমতে, পলাতক সোহেল প্রকাশ কালুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ফেনী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে জেলার সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


ফেনীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ফেনীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতারমাদকবিরোধী বিশেষ অভিযানে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার; আরও দুইজনকে গ্রেপ্তারে অভিযানফেনী শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ফেনী মডেল থানা পুলিশ।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ফেনী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন, এসআই মোনেম শাহরিয়া চৌধুরী ও এএসআই অনুপ কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মমতাজুল হক চৌধুরী ম্যানসনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফেনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার ফজলুল হক চৌধুরীর ছেলে আকবর হোসেন সানি চৌধুরী (২৭) এবং ফেনী একাডেমি স্টেডিয়ামের পাশের এসকে ম্যানসনের বাসিন্দা রবিউল হকের ছেলে খোরশেদ আলম (৩৬)।পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা উদ্ধার হওয়া মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করার কথা স্বীকার করেছেন। পুলিশ আরও জানায়, এ ঘটনায় পলাতক সোহেল প্রকাশ কালু (৪০) ও রহমান হোসেন (৪৫) নামে আরও দুই ব্যক্তির সহযোগিতার কথা গ্রেপ্তাররা জানিয়েছেন।পুলিশের তথ্যমতে, পলাতক সোহেল প্রকাশ কালুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় ফেনী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে জেলার সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ফেনীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার
0:00 0:00
1.0x