ডেঙ্গু ও মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে চন্দনাইশ পৌরসভার উদ্যোগে মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় পৌরসভার গাছবাড়ীয়া কলেজ গেইট, গাছবাড়ীয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খানহাট বাজার এবং গাছবাড়ীয়া সরকারি কলেজ এলাকাসহ আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ কার্যক্রমের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস, মশার উপদ্রব কমানো এবং জনসাধারণকে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হতে হবে।
পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে মশার বংশবিস্তার রোধে নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত