৮ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাহবুব আলম শাওন ভূঁইয়া।
পরিদর্শনের একপর্যায়ে স্থানীয় এলাকাবাসীর অনুরোধে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন খাল খনন কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় খাল খননকাজে বিদ্যমান বিভিন্ন অসংগতি ও ত্রুটি সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
পরে খাল খননের কাজে চিহ্নিত অসংগতিগুলো সংশোধনের জন্য সংশ্লিষ্ট বিএডিসির প্রকৌশলীকে অবহিত করা হয়। একই সঙ্গে প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন এবং নির্ধারিত মান বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ নিয়মিতভাবে পরিদর্শন ও তদারকির মাধ্যমে জনস্বার্থ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত