মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সদরপুর এলাকার নাইন্দা নদী ও সাংহাই হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান।
অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় মামলা করা হয়। মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পরে জব্দ করা নিষিদ্ধ রিং জাল সদরপুর ব্রিজের পশ্চিম পাশে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, হাওর, নদ-নদী ও জলাশয়ের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির ছোট মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত