জনতার অনলাইন প্রেস ক্লাব

কুড়িগ্রাম ফুলবাড়ী

ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ

ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ

ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় ধরলা নদীতে ভেসে উঠল এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। নদীতে মরদেহ ভেসে আসার খবরে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহটি দেখতে নদীর পাড়ে ছুটছেন স্থানীয়রা।

ঘটনা স্থলে থাকা স্থানীয় সংবাদকর্মী বিপুল মিয়াসহ বেশ কয়েকজন স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নদীতে মরদেহটি ভাসতে দেখে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে স্থানীয়রা ফুলবাড়ী থানায় খবর দেন। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় সনাক্ত করতে পারেনি স্থানীয়রা।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি চৌকস টিম পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত এক ব্যক্তির মরদেহকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় ধরলা নদীতে ভেসে উঠল এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। নদীতে মরদেহ ভেসে আসার খবরে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহটি দেখতে নদীর পাড়ে ছুটছেন স্থানীয়রা।ঘটনা স্থলে থাকা স্থানীয় সংবাদকর্মী বিপুল মিয়াসহ বেশ কয়েকজন স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে নদীতে মরদেহটি ভাসতে দেখে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে স্থানীয়রা ফুলবাড়ী থানায় খবর দেন। তবে তাৎক্ষণিকভাবে মরদেহটির পরিচয় সনাক্ত করতে পারেনি স্থানীয়রা।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি চৌকস টিম পাঠানো হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ধরলা নদীতে ভেসে উঠল অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ
0:00 0:00
1.0x