জনতার অনলাইন প্রেস ক্লাব

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন


‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মুন্সীগঞ্জের আয়োজনে দিবসটি পালিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে ‘পতাকা ৭১’ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম।
আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের নাম নয়; এটি মানুষকে সচেতন ও আত্মনির্ভরশীল করে এবং নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে সহায়তা করে। একজন শিক্ষিত ও সচেতন মানুষ পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন দেশের প্রতিটি মানুষ শিক্ষার আলোয় আলোকিত হবে। কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে এবং কোনো প্রাপ্তবয়স্ক মানুষ যেন নিরক্ষর না থাকে—এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা ও তথ্য সম্পর্কে সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষিত, সচেতন ও দক্ষ জনগোষ্ঠীই পারে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে।
তিনি নিরক্ষরমুক্ত ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যে মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মুন্সীগঞ্জের আয়োজনে দিবসটি পালিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে ‘পতাকা ৭১’ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম। আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের নাম নয়; এটি মানুষকে সচেতন ও আত্মনির্ভরশীল করে এবং নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে সহায়তা করে। একজন শিক্ষিত ও সচেতন মানুষ পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, একটি দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন দেশের প্রতিটি মানুষ শিক্ষার আলোয় আলোকিত হবে। কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে এবং কোনো প্রাপ্তবয়স্ক মানুষ যেন নিরক্ষর না থাকে—এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। পুলিশ সুপার আরও বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা ও তথ্য সম্পর্কে সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষিত, সচেতন ও দক্ষ জনগোষ্ঠীই পারে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে। তিনি নিরক্ষরমুক্ত ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপন
0:00 0:00
1.0x