মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ব্রাহ্মণখোলা গ্রামের আনোয়ারা বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোনো এক সময় বিদ্যালয়ের অফিসকক্ষের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। এ সময় একটি ল্যাপটপ, প্রজেক্টর, প্রিন্টার, রাউটার, স্পিকার, পানির কল, ফ্রিজ, কাপড় ও কাচের মালামালসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাহেনা আক্তার শ্রীনগর থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, চুরি হওয়া নির্দিষ্ট মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৬৯ হাজার টাকা। এছাড়া আরও কিছু সামগ্রী চুরি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চুরির ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত