জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওর সূত্র ধরে গজারিয়ায় পুলিশের অভিযান

ঠিকানা দেখানোর কথা বলে বয়োবৃদ্ধের টাকা ছিনিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার

ঠিকানা দেখানোর কথা বলে বয়োবৃদ্ধের টাকা ছিনিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার
ঠিকানা দেখানোর কথা বলে বয়োবৃদ্ধের টাকা ছিনিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার


মুন্সীগঞ্জের গজারিয়ায় ঠিকানা দেখানোর কথা বলে এক বয়োবৃদ্ধ ব্যক্তির সরলতার সুযোগ নিয়ে টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগে তানভির হোসেন সাব্বির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একজন বয়োবৃদ্ধ ব্যক্তি এক যুবকের কাছে একটি ঠিকানা সম্পর্কে জানতে চান। এ সময় ওই যুবক ঠিকানা দেখিয়ে দেওয়ার কথা বলে বয়োবৃদ্ধ ব্যক্তির সঙ্গে এগিয়ে যায়। একপর্যায়ে তার সরলতার সুযোগ নিয়ে কাছে থাকা টাকা জোরপূর্বক নিয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে ওই বয়োবৃদ্ধ ব্যক্তি কান্নাজড়িত কণ্ঠে পথচারী ও স্থানীয়দের কাছে ঘটনাটি জানান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি গজারিয়া থানা পুলিশের সাইবার মনিটরিং সেলের নজরে আসে।
ঘটনাটি শনাক্তের পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গজারিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে অভিযুক্ত তানভির হোসেন সাব্বিরকে গ্রেপ্তার করে। তিনি গজারিয়া থানাধীন ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামের মো. জুলহাসের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


ঠিকানা দেখানোর কথা বলে বয়োবৃদ্ধের টাকা ছিনিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঠিকানা দেখানোর কথা বলে এক বয়োবৃদ্ধ ব্যক্তির সরলতার সুযোগ নিয়ে টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগে তানভির হোসেন সাব্বির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একজন বয়োবৃদ্ধ ব্যক্তি এক যুবকের কাছে একটি ঠিকানা সম্পর্কে জানতে চান। এ সময় ওই যুবক ঠিকানা দেখিয়ে দেওয়ার কথা বলে বয়োবৃদ্ধ ব্যক্তির সঙ্গে এগিয়ে যায়। একপর্যায়ে তার সরলতার সুযোগ নিয়ে কাছে থাকা টাকা জোরপূর্বক নিয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই বয়োবৃদ্ধ ব্যক্তি কান্নাজড়িত কণ্ঠে পথচারী ও স্থানীয়দের কাছে ঘটনাটি জানান। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি গজারিয়া থানা পুলিশের সাইবার মনিটরিং সেলের নজরে আসে। ঘটনাটি শনাক্তের পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গজারিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে অভিযুক্ত তানভির হোসেন সাব্বিরকে গ্রেপ্তার করে। তিনি গজারিয়া থানাধীন ইমামপুর ইউনিয়নের ইমামপুর গ্রামের মো. জুলহাসের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ঠিকানা দেখানোর কথা বলে বয়োবৃদ্ধের টাকা ছিনিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার
0:00 0:00
1.0x