মুন্সীগঞ্জের গজারিয়ায় থানা পুলিশ ও দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫৪ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ হাজার ৯৯০ টাকা ও অন্যান্য সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গজারিয়া থানা পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ভবেরচর এলাকা থেকে শিপন সরকার (২৭) ও রিয়াদ সরকার (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার শিপন সরকার ভবেরচর এলাকার মিন্টু সরকারের ছেলে এবং রিয়াদ সরকার একই এলাকার নাছির উদ্দিন সরকারের ছেলে। তারা উভয়েই গজারিয়া থানার বাসিন্দা।
অন্যদিকে, দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) সোহাগ সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন। এ সময় টংগীবাড়ী থানার উত্তর মুলচর এলাকার মো. কেফায়েত উল্লাহ খান ওরফে তুহিন খান (৪১)কে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩ হাজার ৯৯০ টাকা, ফয়েল পেপার, মানিব্যাগ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তুহিন খান মৃত হেদায়েত উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, পৃথক অভিযানে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত