জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের হোগলাকান্দিতে ডিবির অভিযান ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের হোগলাকান্দিতে ডিবির অভিযান  ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মুন্সীগঞ্জের হোগলাকান্দিতে ডিবির অভিযান ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের হোগলাকান্দিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন হোগলাকান্দি আমতলা এলাকার মুন্সীরহাট-চরডুমুরিয়া সড়কের পশ্চিম পাশে হেবু শেখের মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযানটি পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন ওরফে দেলুকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত দেলু মুন্সীগঞ্জের ভিটি হোগলাকান্দী এলাকার মৃত কালাচাঁন বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারের সময় দেলুর কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান ভবিষ্যতে আরও কঠোর থেকে কঠোরতর করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মুন্সীগঞ্জের হোগলাকান্দিতে ডিবির অভিযান ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের হোগলাকান্দিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টা ৪০ মিনিটের দিকে মুন্সীগঞ্জ সদর থানাধীন হোগলাকান্দি আমতলা এলাকার মুন্সীরহাট-চরডুমুরিয়া সড়কের পশ্চিম পাশে হেবু শেখের মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর অভিযানটি পরিচালনা করা হয়।মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন ওরফে দেলুকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত দেলু মুন্সীগঞ্জের ভিটি হোগলাকান্দী এলাকার মৃত কালাচাঁন বেপারীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম-এর কঠোর নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারের সময় দেলুর কাছ থেকে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান ভবিষ্যতে আরও কঠোর থেকে কঠোরতর করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সীগঞ্জের হোগলাকান্দিতে ডিবির অভিযান ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
0:00 0:00
1.0x