বিজিসি একাডেমী স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ধারাবাহিক অভিভাবক সমাবেশের ৫ম ও শেষ পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মু: অহিদুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জনাব জসিম উদ্দিন, ষষ্ঠ শ্রেণির শ্রেণিশিক্ষক জনাব ফওজিয়া কওনাঈন, জনাব দ্বিপান্নিতা বড়ুয়া, জনাব সাফিয়া সুলতানা ও জনাব আবদুন নবী।
সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা ও সার্বিক বিকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ সময় অভিভাবকবৃন্দও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের সুশিক্ষিত, আদর্শবান ও সফল মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
শিক্ষক-অভিভাবকের সমন্বিত উদ্যোগই পারে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত