নরসিংদীর মনোহরদীতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের রায়ের আলোকে ৫০.৫৭ শতাংশ ভূমি দখলমুক্ত করে বাদী পক্ষকে দখল বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মনোহরদী উপজেলার চন্ডীতলা মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৌজাটির মোট ৯টি দাগের ৫০.৫৭ শতাংশ ভূমি বাদী-বিবাদী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাদী পক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।
এ সময় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের রায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করে মনোহরদী থানা পুলিশ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত