জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙ্গামাটি জেলা থেকেই প্রায় ২০ কোটি টাকা চাঁদা আদায় করে বলে দাবি করেছেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। একই সঙ্গে সাম্প্রতিক বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংগঠনটির দৃশ্যমান ত্রাণ তৎপরতা না থাকার দাবি তুলে ইউপিডিএফের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে ইউপিডিএফ

রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে ইউপিডিএফ
পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে রাঙামাটি রিজিয়ন কমান্ডার।

রাঙ্গামাটি প্রতিনিধি 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে ‘রাঙামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সম্প্রতি পাহাড়ে সেনাবাহিনীর নানান উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে রাঙামাটি রিজিয়ন কমান্ডার বলেন, ইউপিডিএফ পাহাড়ের মানুষের অধিকার আদায়ের কথা বললেও সংগঠনটি বিপুল পরিমাণ চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। অথচ সাম্প্রতিক বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাদের উল্লেখযোগ্য কোনো ত্রাণ কার্যক্রম দেখা যায়নি। এ অবস্থায় তারা কাদের জন্য আন্দোলন করছে; এমন প্রশ্নও তোলেন তিনি।

তিনি ইউপিডিএফকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে বলেন, চাঁদাবাজিই সংগঠনটির মূল কর্মকাণ্ড। এ বিষয়ে পাহাড়ের সাধারণ মানুষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।ইউপিডিএফের প্রতি কঠোর বার্তা দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘জনগণকে বিরক্ত করবেন না। সেনাবাহিনীকে আপনাদের প্রতিহত করতে হবে না। পাহাড়ের জনগণই আপনাদের প্রতিহত করা শুরু করেছে এবং তারাই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনীর কার্যক্রম শুধু নিরাপত্তা বা খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়; দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কল্যাণেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনার পাশাপাশি প্যারামেডিক প্রশিক্ষণ, নারীদের সেলাই প্রশিক্ষণ, চোখের ছানি অপারেশন এবং মেশিন মেরামত ও মেকানিক্যাল ফিটিংয়ের মতো কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক বৃষ্টি, বন্যা ও দুর্যোগের সময় পানিবন্দি মানুষকে উদ্ধারসহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রমে সেনাবাহিনী পাশে ছিল বলেও উল্লেখ করে রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনী দেশকে ভালোবাসে, অঞ্চলকে ভালোবাসে এবং অঞ্চলের মানুষকে ভালোবাসে।

ইউপিডিএফ প্রসঙ্গের পাশাপাশি অনুষ্ঠানে তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, দলীয় সমন্বয় ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাঙামাটি থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে ইউপিডিএফ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
রাঙ্গামাটি প্রতিনিধি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি মারী স্টেডিয়ামে ‘রাঙামাটি চ্যাম্পিয়নস লিগ ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি পাহাড়ে সেনাবাহিনীর নানান উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে পার্বত্য চুক্তি বিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে রাঙামাটি রিজিয়ন কমান্ডার বলেন, ইউপিডিএফ পাহাড়ের মানুষের অধিকার আদায়ের কথা বললেও সংগঠনটি বিপুল পরিমাণ চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে। অথচ সাম্প্রতিক বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তাদের উল্লেখযোগ্য কোনো ত্রাণ কার্যক্রম দেখা যায়নি। এ অবস্থায় তারা কাদের জন্য আন্দোলন করছে; এমন প্রশ্নও তোলেন তিনি।তিনি ইউপিডিএফকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে বলেন, চাঁদাবাজিই সংগঠনটির মূল কর্মকাণ্ড। এ বিষয়ে পাহাড়ের সাধারণ মানুষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।ইউপিডিএফের প্রতি কঠোর বার্তা দিয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘জনগণকে বিরক্ত করবেন না। সেনাবাহিনীকে আপনাদের প্রতিহত করতে হবে না। পাহাড়ের জনগণই আপনাদের প্রতিহত করা শুরু করেছে এবং তারাই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনীর কার্যক্রম শুধু নিরাপত্তা বা খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়; দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কল্যাণেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি জানান, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনার পাশাপাশি প্যারামেডিক প্রশিক্ষণ, নারীদের সেলাই প্রশিক্ষণ, চোখের ছানি অপারেশন এবং মেশিন মেরামত ও মেকানিক্যাল ফিটিংয়ের মতো কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।সাম্প্রতিক বৃষ্টি, বন্যা ও দুর্যোগের সময় পানিবন্দি মানুষকে উদ্ধারসহ বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রমে সেনাবাহিনী পাশে ছিল বলেও উল্লেখ করে রিজিয়ন কমান্ডার বলেন, সেনাবাহিনী দেশকে ভালোবাসে, অঞ্চলকে ভালোবাসে এবং অঞ্চলের মানুষকে ভালোবাসে।ইউপিডিএফ প্রসঙ্গের পাশাপাশি অনুষ্ঠানে তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা, দলীয় সমন্বয় ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাঙামাটি থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রাঙ্গামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদাবাজি করে ইউপিডিএফ
0:00 0:00
1.0x