জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

তাড়াইলে ১৫ কওমী মাদরাসার শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা

তাড়াইলে ১৫ কওমী মাদরাসার শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা

কিশোরগঞ্জের তাড়াইলে স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদের আয়োজনে ১৫টি কওমি মাদরাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় তাড়াইল বাজার ট্রলার ঘাট এলাকার সওতুল হেরা হাফিজিয়া মাদরাসার হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবদুর রউফ। শুরুতে দারসে কুরআন পেশ করেন কিশোরগঞ্জ বড়ভাগ এমদাদুল উলুম আলিম মাদরাসার প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।

কর্মশালায় কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থার উৎপত্তি ও বিকাশ, ইতিহাস-ঐতিহ্য, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি, শিক্ষকদের দায়িত্ব-কর্তব্য এবং আত্মশুদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষকতা পেশায় বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, সময়োপযোগী শিক্ষাদান কৌশল এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করেন বক্তারা।

বিষয়ভিত্তিক আলোচনা করেন তানযীমুল মাদারিসিল কাওমিয়া আল আরাবিয়া শিক্ষাবোর্ডের সাধারণ সম্পাদক ও শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, ইতমিনান বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মুফতি মুসা খান, তাড়াইল ইমাম উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দিন, নান্দাইল পাঁচবাড়ীয়া নাদিয়াতুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা আমরুল্লাহ এবং তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার সাবেক শিক্ষা সচিব শায়খুল হাদিস মাওলানা ছাদেকুর রহমান।

এ সময় স্থানীয় উলামায়ে কেরামের মধ্যে বক্তব্য ও মতামত তুলে ধরেন দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা কাজী উদ্দিন, জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার শিক্ষা সচিব মাওলানা বোরহান উদ্দিন আহমাদ, স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি হাফেজ ক্বারি মারুফ বিল্লাহ, সহসভাপতি মাওলানা আবদুল গফুর, সহসাধারণ সম্পাদক মুফতি নুরুদ্দীন আহমাদ, হাফেজ মাওলানা হুমায়ূন আবদুর রহীম এবং আল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শেখ সাইফুল ইসলামসহ আরও অনেকে।

দিনব্যাপী এ কর্মশালায় তাড়াইল উপজেলার বিভিন্ন কওমি মাদরাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। শিক্ষকতার মানোন্নয়ন, পাঠদানের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে কর্মশালাটি আয়োজন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


তাড়াইলে ১৫ কওমী মাদরাসার শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কিশোরগঞ্জের তাড়াইলে স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদের আয়োজনে ১৫টি কওমি মাদরাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় তাড়াইল বাজার ট্রলার ঘাট এলাকার সওতুল হেরা হাফিজিয়া মাদরাসার হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবদুর রউফ। শুরুতে দারসে কুরআন পেশ করেন কিশোরগঞ্জ বড়ভাগ এমদাদুল উলুম আলিম মাদরাসার প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।কর্মশালায় কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থার উৎপত্তি ও বিকাশ, ইতিহাস-ঐতিহ্য, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি, শিক্ষকদের দায়িত্ব-কর্তব্য এবং আত্মশুদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষকতা পেশায় বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা, সময়োপযোগী শিক্ষাদান কৌশল এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করেন বক্তারা।বিষয়ভিত্তিক আলোচনা করেন তানযীমুল মাদারিসিল কাওমিয়া আল আরাবিয়া শিক্ষাবোর্ডের সাধারণ সম্পাদক ও শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, ইতমিনান বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মুফতি মুসা খান, তাড়াইল ইমাম উলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দিন, নান্দাইল পাঁচবাড়ীয়া নাদিয়াতুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা আমরুল্লাহ এবং তাড়াইল সাচাইল দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার সাবেক শিক্ষা সচিব শায়খুল হাদিস মাওলানা ছাদেকুর রহমান।এ সময় স্থানীয় উলামায়ে কেরামের মধ্যে বক্তব্য ও মতামত তুলে ধরেন দারুল হুদা কাসেমুল উলুম মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা কাজী উদ্দিন, জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়ার শিক্ষা সচিব মাওলানা বোরহান উদ্দিন আহমাদ, স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি হাফেজ ক্বারি মারুফ বিল্লাহ, সহসভাপতি মাওলানা আবদুল গফুর, সহসাধারণ সম্পাদক মুফতি নুরুদ্দীন আহমাদ, হাফেজ মাওলানা হুমায়ূন আবদুর রহীম এবং আল কুরআন মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শেখ সাইফুল ইসলামসহ আরও অনেকে।দিনব্যাপী এ কর্মশালায় তাড়াইল উপজেলার বিভিন্ন কওমি মাদরাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। শিক্ষকতার মানোন্নয়ন, পাঠদানের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যে কর্মশালাটি আয়োজন করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
তাড়াইলে ১৫ কওমী মাদরাসার শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা
0:00 0:00
1.0x