জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

চন্দনাইশে চোর চক্রের তিন সদস্যসহ গ্রেপ্তার ৪

চন্দনাইশে চোর চক্রের তিন সদস্যসহ গ্রেপ্তার ৪
চন্দনাইশে চোর চক্রের তিন সদস্যসহ গ্রেপ্তার ৪ পুরিশ জানান বিজ্ঞ আদালতে সোপদ করা হবে

চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে চুরির মামলায় তিনজন এবং পরোয়ানাভুক্ত একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, চন্দনাইশ থানার মামলা নং ০৮(৯)২৬, দণ্ডবিধির ৩৭৯ ধারার চুরির মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—

 নূর আলম (৪৫), পিতা—ফজলুল হক; স্থায়ী ঠিকানা চর মানিকা, দক্ষিণ আইচা, ভোলা। বর্তমান ঠিকানা খাজা রোড, কলির গ্যারেজ, চান্দগাঁও, চট্টগ্রাম।

 এরশাদ (২৮), পিতা—আব্দুল মজিদ; স্থায়ী ঠিকানা রমাগঞ্জ, মাঝি বাড়ি, লালমোহন, ভোলা। বর্তমান ঠিকানা ছানোয়ার আবাসিক এলাকা, ওসমানের দোকান, চান্দগাঁও, চট্টগ্রাম।

 মো. গিয়াস উদ্দিন (৩৬), পিতা—নুরুল হক; স্থায়ী ঠিকানা কোরালিয়া (ফরাজী বাড়ি), তজুমদ্দিন, ভোলা। বর্তমান ঠিকানা খরমপাড়া, মুছার বিল্ডিং, চান্দগাঁও, চট্টগ্রাম।

এছাড়া একই অভিযানে চন্দনাইশ থানার মামলা নং ২১(৩)২২, জিআর-৬৭/২২, দণ্ডবিধির ৪২০/৩৮৪/৩৪ ধারায় জারিকৃত পরোয়ানার ভিত্তিতে মিজানুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি চন্দনাইশ থানার বরকল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মান্নান।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চন্দনাইশে চোর চক্রের তিন সদস্যসহ গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান চালিয়ে চুরির মামলায় তিনজন এবং পরোয়ানাভুক্ত একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম-এর দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।পুলিশ জানায়, চন্দনাইশ থানার মামলা নং ০৮(৯)২৬, দণ্ডবিধির ৩৭৯ ধারার চুরির মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— নূর আলম (৪৫), পিতা—ফজলুল হক; স্থায়ী ঠিকানা চর মানিকা, দক্ষিণ আইচা, ভোলা। বর্তমান ঠিকানা খাজা রোড, কলির গ্যারেজ, চান্দগাঁও, চট্টগ্রাম। এরশাদ (২৮), পিতা—আব্দুল মজিদ; স্থায়ী ঠিকানা রমাগঞ্জ, মাঝি বাড়ি, লালমোহন, ভোলা। বর্তমান ঠিকানা ছানোয়ার আবাসিক এলাকা, ওসমানের দোকান, চান্দগাঁও, চট্টগ্রাম। মো. গিয়াস উদ্দিন (৩৬), পিতা—নুরুল হক; স্থায়ী ঠিকানা কোরালিয়া (ফরাজী বাড়ি), তজুমদ্দিন, ভোলা। বর্তমান ঠিকানা খরমপাড়া, মুছার বিল্ডিং, চান্দগাঁও, চট্টগ্রাম।এছাড়া একই অভিযানে চন্দনাইশ থানার মামলা নং ২১(৩)২২, জিআর-৬৭/২২, দণ্ডবিধির ৪২০/৩৮৪/৩৪ ধারায় জারিকৃত পরোয়ানার ভিত্তিতে মিজানুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি চন্দনাইশ থানার বরকল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মান্নান।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চন্দনাইশে চোর চক্রের তিন সদস্যসহ গ্রেপ্তার ৪
0:00 0:00
1.0x