টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবা উদ্ধার—নেপথ্যের হোতারা কারা?
কক্সবাজারের টেকনাফে অভিনব কৌশলে নৌকার সঙ্গে পানিতে বস্তা বেঁধে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। ১৪০ কার্টনে থাকা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে—এত বড় চালান কার? কোথা থেকে এসেছে? কোথায় যাওয়ার কথা ছিল? এর পেছনে থাকা মূল হোতারা কারা?
শুধু চালান বহনকারী দুজনকে আটক করেই যেন তদন্ত শেষ না হয়। এই বিপুল পরিমাণ মাদকের অর্থের উৎস, চালানের মালিক, পরিবহনকারী, গ্রহণকারী এবং দেশের অভ্যন্তরে এর সম্ভাব্য গন্তব্য—সবকিছুই গভীরভাবে তদন্তের আওতায় আনা প্রয়োজন।
টেকনাফ সীমান্ত দিয়ে মাদকের প্রবেশ বন্ধ করা গেলে সারা দেশে ইয়াবাসহ মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। তাই মূল গডফাদার ও পুরো চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি এখন সময়ের।
জনস্বার্থে প্রশ্ন একটাই—
১৪ লাখ ইয়াবার এই বিশাল চালানটি আসলে কার ছিল, আর এর গন্তব্য কোথায় ছিল?

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

মতামত