কুড়িগ্রামে নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
কুড়িগ্রামে নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের কুড়িগ্রাম শাখার ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথি ও শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় গাইড ও লেকচার শিট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক মানবজমিনের সাংবাদিক মিজানুর রহমান মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের কুড়িগ্রাম শাখার পরিচালক মো. খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক (প্রশাসন) ঈশা মাহমুদ।
এ সময় নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন বলেন, নার্সিং বর্তমানে একটি সম্মানজনক ও সম্ভাবনাময় পেশা। দেশে ও বিদেশে দক্ষ নার্সের চাহিদা বাড়ছে। মানবসেবার পাশাপাশি এ পেশায় একজন দক্ষ নার্স সম্মানজনক ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। এজন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।
বিশেষ অতিথি মিজানুর রহমান মিন্টু বলেন, নার্সিং শিক্ষায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি ও উপবৃত্তির সুযোগ রয়েছে। পড়াশোনা শেষে সরকারি-বেসরকারি হাসপাতালসহ দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তবে ভালো ক্যারিয়ার গড়তে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জন জরুরি।
সভাপতির বক্তব্যে মোঃ খোরশেদ আলম বলেন, নিউরন নার্সিং ভর্তি কোচিং দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতায় শিক্ষার্থীদের নার্স হওয়ার স্বপ্ন পূরণে কাজ করে আসছে। কুড়িগ্রাম জেলায়ও প্রতিষ্ঠানটি দীর্ঘ সাত বছর ধরে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিবছর কুড়িগ্রাম শাখা থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী সরকারি নার্সিং প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমকে সঠিকভাবে কাজে লাগাতে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে পাঠদান, নিয়মিত পরীক্ষা, গাইড ও লেকচার শিটসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং সার্বিক দিকনির্দেশনা দেওয়া হবে।
অনুষ্ঠানে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি, পড়াশোনার কৌশল, সময় ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিক্ষক ও অতিথিরা।
অনুষ্ঠান শেষে নতুন শিক্ষার্থীদের শুভকামনা জানানো হয়। আগামী শনিবার থেকে নিউরন নার্সিং ভর্তি কোচিংয়ের কুড়িগ্রাম শাখায় নিয়মিত ক্লাস শুরু হবে বলে জানানো হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

মতামত