আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি
শ্রীনগর (মুন্সীগঞ্জ)
"মেধার স্বীকৃতি, আগামী নেতৃত্ব"—এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে আলমপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা উপহার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে আলমপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমীনা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আল মামুন।অন্যান্য দের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য সেলিম হোসেন লিটন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা সংবর্ধিত শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও কৃতিত্বের সাথে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

মতামত