জনতার অনলাইন প্রেস ক্লাব

স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব নয় রিজভী

স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব নয় রিজভী
সংগৃহীত ছবি

গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী করতে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সত্য প্রকাশে সাংবাদিকদের ভয়ভীতি উপেক্ষা করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কথা বলেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অতীতে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা হয়েছে। হত্যা, খুন ও গুমের মতো ঘটনাও অনেক সময় সংবাদে উঠে আসেনি। সাংবাদিকতার মূল দায়িত্ব হলো তথ্য যাচাই করে সত্য প্রকাশ করা, অপপ্রচার বা কারও বিরুদ্ধে কলঙ্ক লেপন নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারে সংবাদ যাচাইয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতার মধ্যেও তথ্যের সত্যতা যাচাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়ম কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বাধীন গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অসঙ্গতি তুলে ধরে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব নয় রিজভী

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী করতে স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমের কোনো বিকল্প নেই। সত্য প্রকাশে সাংবাদিকদের ভয়ভীতি উপেক্ষা করে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ কথা বলেছেন।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, অতীতে গণমাধ্যম নিয়ন্ত্রণ করে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা হয়েছে। হত্যা, খুন ও গুমের মতো ঘটনাও অনেক সময় সংবাদে উঠে আসেনি। সাংবাদিকতার মূল দায়িত্ব হলো তথ্য যাচাই করে সত্য প্রকাশ করা, অপপ্রচার বা কারও বিরুদ্ধে কলঙ্ক লেপন নয়।সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারে সংবাদ যাচাইয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতার মধ্যেও তথ্যের সত্যতা যাচাইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়ম কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বাধীন গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের অসঙ্গতি তুলে ধরে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব নয় রিজভী
0:00 0:00
1.0x