জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

মুন্সীগঞ্জে গ্যারেজের তালা ভেঙে চুরি করা ব্যাটারিচালিত অটো মিশুকসহ এক যুবক গ্রেফতার

পেশাদার চোরচক্রের সদস্য গ্রেফতার, অটো মিশুক উদ্ধার

পেশাদার চোরচক্রের সদস্য গ্রেফতার, অটো মিশুক উদ্ধার
পেশাদার চোরচক্রের সদস্য গ্রেফতার, অটো মিশুক উদ্ধার

মুন্সীগঞ্জে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটো মিশুক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পেশাদার অটো মিশুক চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) মুন্সীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে।

অভিযান চলাকালে মুন্সীগঞ্জ থানাধীন তাঁতিকান্দি এলাকায় স্থানীয় সাধারণ জনগণের সহায়তায় মোঃ আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের মৃত উকিল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, পৌরসভার কলেজপাড়া এলাকার জনৈক নজরুলের অটোরিকশার গ্যারেজের তালা ভেঙে একটি অটো মিশুক চুরি করা হয়েছিল। গ্রেফতারের সময় আলমের কাছ থেকে চুরি যাওয়া ওই অটো মিশুকটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত:

একটি ফুলবডি ব্যাটারিচালিত অটো মিশুক।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


পেশাদার চোরচক্রের সদস্য গ্রেফতার, অটো মিশুক উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জে চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটো মিশুক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পেশাদার অটো মিশুক চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জের সার্বিক দিকনির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) মুন্সীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে।অভিযান চলাকালে মুন্সীগঞ্জ থানাধীন তাঁতিকান্দি এলাকায় স্থানীয় সাধারণ জনগণের সহায়তায় মোঃ আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের মৃত উকিল উদ্দিনের ছেলে।পুলিশ জানায়, পৌরসভার কলেজপাড়া এলাকার জনৈক নজরুলের অটোরিকশার গ্যারেজের তালা ভেঙে একটি অটো মিশুক চুরি করা হয়েছিল। গ্রেফতারের সময় আলমের কাছ থেকে চুরি যাওয়া ওই অটো মিশুকটি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত আলামত:একটি ফুলবডি ব্যাটারিচালিত অটো মিশুক।এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পেশাদার চোরচক্রের সদস্য গ্রেফতার, অটো মিশুক উদ্ধার
0:00 0:00
1.0x