জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

কর্ণফুলীর দক্ষিণ তীরে দেয়াং পাহাড়ে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ

কর্ণফুলীর দক্ষিণ তীরে দেয়াং পাহাড়ে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ
‘আরবি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের প্রবীণ শিক্ষাবিদ ও ইসলামি দার্শনিক প্রফেসর ড. আবু বকর রফিক-কে আহ্বায়ক এবং অধ্যক্ষ ড. সানাউল্লাহ-কে সদস্য সচিব করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে ঐতিহাসিক দেয়াং পাহাড়ে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। জগৎবিখ্যাত মুসলিম দার্শনিক, রাজনীতিবিদ, বঙ্গীয় আইন পরিষদের সদস্য এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি জননেতা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মৃতিবিজড়িত এলাকায় তাঁর স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে ‘আরবি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের প্রবীণ শিক্ষাবিদ ও ইসলামি দার্শনিক প্রফেসর ড. আবু বকর রফিক-কে আহ্বায়ক এবং অধ্যক্ষ ড. সানাউল্লাহ-কে সদস্য সচিব করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটিতে আরও রয়েছেন বিশিষ্ট আইনবিদ অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, আলহাজ সাংবাদিক সাইফুদ্দিন, গাজী ইসলামাবাদী, অধ্যাপক মো. ফরিদুল আলম চৌধুরীসহ চট্টগ্রামের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্যোক্তারা মনে করছেন, ঐতিহাসিক দেয়াং পাহাড়ে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে চট্টগ্রাম তথা দেশের ইসলামি শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় নতুন দিগন্তের সূচনা হবে। একই সঙ্গে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর শিক্ষা, দর্শন, চিন্তা ও সমাজকল্যাণমূলক আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

আরবি ভাষা, ইসলামি দর্শন, গবেষণা ও উচ্চশিক্ষার একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের কেন্দ্র হিসেবে এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই সংশ্লিষ্টদের অন্যতম লক্ষ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কর্ণফুলীর দক্ষিণ তীরে দেয়াং পাহাড়ে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে ঐতিহাসিক দেয়াং পাহাড়ে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। জগৎবিখ্যাত মুসলিম দার্শনিক, রাজনীতিবিদ, বঙ্গীয় আইন পরিষদের সদস্য এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি জননেতা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মৃতিবিজড়িত এলাকায় তাঁর স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এ লক্ষ্যে ‘আরবি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের প্রবীণ শিক্ষাবিদ ও ইসলামি দার্শনিক প্রফেসর ড. আবু বকর রফিক-কে আহ্বায়ক এবং অধ্যক্ষ ড. সানাউল্লাহ-কে সদস্য সচিব করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।কমিটিতে আরও রয়েছেন বিশিষ্ট আইনবিদ অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান, আলহাজ সাংবাদিক সাইফুদ্দিন, গাজী ইসলামাবাদী, অধ্যাপক মো. ফরিদুল আলম চৌধুরীসহ চট্টগ্রামের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।উদ্যোক্তারা মনে করছেন, ঐতিহাসিক দেয়াং পাহাড়ে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে চট্টগ্রাম তথা দেশের ইসলামি শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় নতুন দিগন্তের সূচনা হবে। একই সঙ্গে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর শিক্ষা, দর্শন, চিন্তা ও সমাজকল্যাণমূলক আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।আরবি ভাষা, ইসলামি দর্শন, গবেষণা ও উচ্চশিক্ষার একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের কেন্দ্র হিসেবে এই বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই সংশ্লিষ্টদের অন্যতম লক্ষ্য।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কর্ণফুলীর দক্ষিণ তীরে দেয়াং পাহাড়ে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ
0:00 0:00
1.0x