জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ

দিরাইয়ে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি, দুই শতাধিক দরিদ্র মানুষের পাশে সাংবাদিকরা

দিরাইয়ে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি, দুই শতাধিক দরিদ্র মানুষের পাশে সাংবাদিকরা
দিরাই প্রেসক্লাবের কমিটি ঘোষণা, মানবসেবায়ও এগিয়ে আসার প্রত্যয়


সুনামগঞ্জের দিরাইয়ে নবগঠিত দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পাশাপাশি সংগঠনটির উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টায় দিরাইয়ের জালাল সিটি সেন্টারের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মানব চাহিদা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এফ এইচ নুমান।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিলাওয়াত করেন মানব চাহিদা পত্রিকার দিরাই প্রতিনিধি ফয়জুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম বি জে বদরুল।

অনুষ্ঠানে দিরাই বাজার কমিটির সহসভাপতি হান্নান অর রশিদ, দিরাই উপজেলা এনসিপির আহ্বায়ক আতাহার আলী রাহাত, ডা. বদরুল আলম, রাজী মিডিয়ার কর্ণধার আবদুল্লাহ রাজীসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশংসনীয় উদ্যোগ। সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবসেবামূলক বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।

কমিটিতে যারা

দিরাই প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদে রয়েছেন বিজন সেন রায়, ড. সামছুল হক চৌধুরী, অ্যাডভোকেট দেবাংশু শেখর দাস, মোহাম্মদ হারুন মিয়া, মো. জমাদার উল্লাহ, মো. শাহিন মিয়া ও মো. আব্দুর রশিদ।

কার্যনির্বাহী পরিষদে সভাপতি এফ এইচ নুমান, সহসভাপতি মওদুদ আহমেদ ও নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক এম বি জে বদরুল, সহসাধারণ সম্পাদক আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক মাহবুব আহমেদ, কোষাধ্যক্ষ ওয়াসিম কবির, দপ্তর সম্পাদক ইমরান মিয়া, সমাজকল্যাণ সম্পাদক ফয়জুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুকন উদ্দিন মাসুদ এবং তথ্য ও অনুসন্ধান সম্পাদক হুমায়ুন কবির দায়িত্ব পেয়েছেন।

সদস্য হিসেবে রয়েছেন।

মোঃ রেজাউল করিম।  

মোঃ রায়হান আহমেদ। আকাশ আচার্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


দিরাইয়ে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি, দুই শতাধিক দরিদ্র মানুষের পাশে সাংবাদিকরা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সুনামগঞ্জের দিরাইয়ে নবগঠিত দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণার পাশাপাশি সংগঠনটির উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টায় দিরাইয়ের জালাল সিটি সেন্টারের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন মানব চাহিদা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এফ এইচ নুমান।পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিলাওয়াত করেন মানব চাহিদা পত্রিকার দিরাই প্রতিনিধি ফয়জুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম বি জে বদরুল।অনুষ্ঠানে দিরাই বাজার কমিটির সহসভাপতি হান্নান অর রশিদ, দিরাই উপজেলা এনসিপির আহ্বায়ক আতাহার আলী রাহাত, ডা. বদরুল আলম, রাজী মিডিয়ার কর্ণধার আবদুল্লাহ রাজীসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, সাংবাদিকতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশংসনীয় উদ্যোগ। সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবসেবামূলক বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।অনুষ্ঠান শেষে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।কমিটিতে যারাদিরাই প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদে রয়েছেন বিজন সেন রায়, ড. সামছুল হক চৌধুরী, অ্যাডভোকেট দেবাংশু শেখর দাস, মোহাম্মদ হারুন মিয়া, মো. জমাদার উল্লাহ, মো. শাহিন মিয়া ও মো. আব্দুর রশিদ।কার্যনির্বাহী পরিষদে সভাপতি এফ এইচ নুমান, সহসভাপতি মওদুদ আহমেদ ও নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক এম বি জে বদরুল, সহসাধারণ সম্পাদক আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক মাহবুব আহমেদ, কোষাধ্যক্ষ ওয়াসিম কবির, দপ্তর সম্পাদক ইমরান মিয়া, সমাজকল্যাণ সম্পাদক ফয়জুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুকন উদ্দিন মাসুদ এবং তথ্য ও অনুসন্ধান সম্পাদক হুমায়ুন কবির দায়িত্ব পেয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন।মোঃ রেজাউল করিম।  মোঃ রায়হান আহমেদ। আকাশ আচার্য।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দিরাইয়ে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি, দুই শতাধিক দরিদ্র মানুষের পাশে সাংবাদিকরা
0:00 0:00
1.0x