কুড়িগ্ৰাম সীমান্তে ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বালাবাড়ী এলাকায় অনন্তপুর বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহলদল। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে তারা ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ৭৬টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি উদ্ধার করা হয়।
জব্দ করা শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

মতামত