জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

পটিয়ায় ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

পটিয়ায় ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার
এক মাদ্রাসার ছাত্রকে ধর্ষণের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান ২৪ নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ

চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রবিউল হাসান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফৈজানিরপাড়া এলাকার মো. হোসাইনের ছেলে। তিনি পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকার শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ও ৩০ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে মাদ্রাসাটিতে শিশুটির সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে শিশুটিকে আবারও ধর্ষণের চেষ্টা করা হলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আজকে আদালতে সোপর্দ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


পটিয়ায় ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার রবিউল হাসান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফৈজানিরপাড়া এলাকার মো. হোসাইনের ছেলে। তিনি পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকার শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করতেন।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই ও ৩০ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে মাদ্রাসাটিতে শিশুটির সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে শিশুটিকে আবারও ধর্ষণের চেষ্টা করা হলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আজকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পটিয়ায় ৯ বছরের মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার
0:00 0:00
1.0x