জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

চলতি বছরই ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে

চলতি বছরই ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে
সংগৃহীত ছবি

চচলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেকপ্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুত ও জ্বালানি সমস্যা বৈশ্বিক, যার প্রভাব বাংলাদেশেও চলছে। সরকার চেষ্টা করছে এই সমস্য সমাধানের। দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার বলেও জানান তিনি।

তারেক রহমান বলেন, তেল, বিদ্যুতের মতো গ্যাস নিয়ে কিছু অসাধু লোক অবৈধ কাজ করছে। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা অবৈধ কাজ করবে, অন্যায় করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কাউকে নিয়ে যাওয়ার সুযোগ দেয়া হবে না।

বিগত সময়ে রাষ্ট্রের সম্পদ ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদ যাতে কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সে জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার।

চেকপ্রদান অনুষ্ঠানে ঢাকা-১৭ আসন এলাকার ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এ আর্থিক সহায়তাও দেয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

চলতি বছরই ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চচলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেকপ্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার।প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুত ও জ্বালানি সমস্যা বৈশ্বিক, যার প্রভাব বাংলাদেশেও চলছে। সরকার চেষ্টা করছে এই সমস্য সমাধানের। দেশের ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার বলেও জানান তিনি।তারেক রহমান বলেন, তেল, বিদ্যুতের মতো গ্যাস নিয়ে কিছু অসাধু লোক অবৈধ কাজ করছে। দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা অবৈধ কাজ করবে, অন্যায় করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে কাউকে নিয়ে যাওয়ার সুযোগ দেয়া হবে না।বিগত সময়ে রাষ্ট্রের সম্পদ ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদ যাতে কেউ যাতে ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সে জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার।চেকপ্রদান অনুষ্ঠানে ঢাকা-১৭ আসন এলাকার ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এ আর্থিক সহায়তাও দেয়া হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চলতি বছরই ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে
0:00 0:00
1.0x