গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬'-এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেছেন। সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব মাহমুদুন্নবী চৌধুরী পলাশ। এছাড়া পীরগঞ্জ উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সচেতন হতে হবে। দেশব্যাপী পরিচালিত এই পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং একটি সুস্থ-সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

মতামত