মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে উদ্ধার করা হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশক্রমে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)-এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল হারানো মোবাইল সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
আজ ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।
হারানো মোবাইল ফিরে পেয়ে ভুক্তভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হারানো মোবাইল উদ্ধারে পুলিশের কার্যকর ভূমিকার প্রশংসা করেন।
জেলা পুলিশ জানিয়েছে, হারানো মোবাইল উদ্ধারের এ কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও জিডির তথ্যের ভিত্তিতে হারানো মোবাইল উদ্ধারে জেলা গোয়েন্দা শাখার কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গোয়েন্দা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

মতামত