জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ চন্দনাইশ উপজেলার সকল মসজিদ প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

আজ ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এরই ধারাবাহিকতায় পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ চন্দনাইশ উপজেলার সকল মসজিদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

এ কার্যক্রমে সার্বিকভাবে চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহণ করেন।

পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং মশার প্রজননস্থল ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে আগামী তিন মাস এ ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

 আসুন, আমরা সবাই নিজ নিজ বাড়ি, আঙিনা, মসজিদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি।

 ডেঙ্গুর বিরুদ্ধে সচেতন হই, নিজে বাঁচি অন্যকেও নিরাপদ রাখি।

পরিচ্ছন্ন চন্দনাইশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আজ ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।এরই ধারাবাহিকতায় পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজ চন্দনাইশ উপজেলার সকল মসজিদ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।এ কার্যক্রমে সার্বিকভাবে চন্দনাইশ পৌরসভা, দোহাজারী পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশগ্রহণ করেন।পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং মশার প্রজননস্থল ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে আগামী তিন মাস এ ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। আসুন, আমরা সবাই নিজ নিজ বাড়ি, আঙিনা, মসজিদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। ডেঙ্গুর বিরুদ্ধে সচেতন হই, নিজে বাঁচি অন্যকেও নিরাপদ রাখি।পরিচ্ছন্ন চন্দনাইশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
0:00 0:00
1.0x