জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারি কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। তিনি এডিস মশার প্রজননস্থল তৈরি হয় এমন স্থানে পানি জমতে না দেওয়া এবং নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। একই সঙ্গে নাগরিকদের প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রমে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

দেশের বিভিন্ন পর্যায়ে এ অভিযান পরিচালনা করা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে শিক্ষার্থী, তরুণ, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাঁর মতে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

১২ সেপ্টেম্বর শুরু হওয়া এই তিন মাসব্যাপী কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারি কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন। তিনি এডিস মশার প্রজননস্থল তৈরি হয় এমন স্থানে পানি জমতে না দেওয়া এবং নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় আগামী তিন মাস সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। একই সঙ্গে নাগরিকদের প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতা কার্যক্রমে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।দেশের বিভিন্ন পর্যায়ে এ অভিযান পরিচালনা করা হবে। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে শিক্ষার্থী, তরুণ, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তাঁর মতে, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।১২ সেপ্টেম্বর শুরু হওয়া এই তিন মাসব্যাপী কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর
0:00 0:00
1.0x