মুন্সিগঞ্জে উদ্ধার হওয়া হারানো মোবাইল হস্তান্তর করল জেলা পুলিশ
আমজাদ হোসেন মিঠু
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে উদ্ধার হওয়া হারানো মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলগুলো তুলে দেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম।
পুলিশ সূত্রে জানা যায়, জেলায় বিভিন্ন সময়ে মোবাইল হারানোর বিষয়ে ভুক্তভোগীদের করা সাধারণ ডায়েরির (জিডি) ওপর ভিত্তি করে তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল। আধুনিক প্রযুক্তির সহায়তায় তারা মোবাইলগুলো উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে সঠিক প্রমাণাদি যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের ডেকে এনে তাদের হাতে মোবাইল ফোনগুলো সোপর্দ করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের হারানো সম্পদ পুনরুদ্ধারে এ ধরনের বিশেষ অভিযান ও উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা শাখার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোন হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা এবং জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

মতামত