জনতার অনলাইন প্রেস ক্লাব

অনলাইন জুয়ার ঋণ শোধে নিজেকেই অপহরণের নাটক ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

অনলাইন জুয়ার ঋণ শোধে নিজেকেই অপহরণের নাটক ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন মো. আরিফুর রহমান। সেই ঋণের টাকা পরিশোধ করতে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের অভিনব পরিকল্পনা করেন তিনি। নিজের অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে দাবি করেন পাঁচ লাখ টাকা মুক্তিপণ। শেষ পর্যন্ত র‌্যাবের অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে উদ্ধার হন তিনি।

র‌্যাব-৭ জানায়, আরিফুর রহমানকে অপহরণ করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে র‌্যাব। একপর্যায়ে প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুর রহমান নিজের অপহরণের ঘটনা সাজানোর কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই ঋণের টাকা পরিশোধের জন্য পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যেই অপহরণের নাটক সাজান তিনি।

র‌্যাব-৭ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া আরিফুর রহমানকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


অনলাইন জুয়ার ঋণ শোধে নিজেকেই অপহরণের নাটক ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন মো. আরিফুর রহমান। সেই ঋণের টাকা পরিশোধ করতে পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের অভিনব পরিকল্পনা করেন তিনি। নিজের অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছে দাবি করেন পাঁচ লাখ টাকা মুক্তিপণ। শেষ পর্যন্ত র‌্যাবের অভিযানে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে উদ্ধার হন তিনি।র‌্যাব-৭ জানায়, আরিফুর রহমানকে অপহরণ করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে র‌্যাব। একপর্যায়ে প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুর রহমান নিজের অপহরণের ঘটনা সাজানোর কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। অনলাইন জুয়ায় আসক্ত হয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই ঋণের টাকা পরিশোধের জন্য পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায়ের উদ্দেশ্যেই অপহরণের নাটক সাজান তিনি।র‌্যাব-৭ আরও জানিয়েছে, উদ্ধার হওয়া আরিফুর রহমানকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
অনলাইন জুয়ার ঋণ শোধে নিজেকেই অপহরণের নাটক ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি
0:00 0:00
1.0x