📰 জনতার অনলাইন প্রেস ক্লাব
স্থানীয় সরকার নির্বাচন এবার আগের যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: প্রতিমন্ত্রী পুতুল
নিজস্ব প্রতিবেদক:
আগের যেকোনো সময়ের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন এবার আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পুতুল।
রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
সভায় স্থানীয় সরকার নির্বাচনসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলার বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন বিষয়ে সভায় মতামত তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচন ঘিরে জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।
সভায় সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
জনতার অনলাইন প্রেস ক্লাব
সত্যের পক্ষে, মানুষের পাশে

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত