মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেস ক্লাব ডিমলা নীলফামারী
নীলফামারীতে বিএনপির অঙ্গ সংগঠনের মতবিনিময় সভা, ‘শুদ্ধ ও ঐক্যবদ্ধ বিএনপি’ গড়ার ঘোষণা
নীলফামারীতে জেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সার্কিট হাউজে এই মতবিনিময় সভা হয়।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ও নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী *এজেডএম জাহিদ হোসেন*।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মো. সোহেল পারভেজ, মো. রিয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও গোলাম রব্বানী প্রধান*। পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক *মো. আল মাসুদ চৌধুরীর পরিচালনায় সভায় জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। তিনি আরও বলেন, "দলের ভেতর থেকে যারা বেইমানি করে নীলফামারী বাসিকে ঠকিয়েছে এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত সেই সকল সুবিধাবাদী আগাছা দল থেকে দূর করে একটি ‘শুদ্ধ ও ঐক্যবদ্ধ বিএনপি’ নীলফামারীতে গড়ে তুলতে হবে।"
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেন, "আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে কোন বাধাই আমাদেরকে প্রতিহত করতে পারবে না। আমরা যদি কাদা ছোড়াছুড়ি করি তাহলে সাধারণ মানুষ আমাদেরকে সমর্থন করবে না। আমাদের চলন, বলন, আচার ব্যবহার এমন হতে হবে যেন সাধারণ মানুষ আমাদের ওপর আস্থা রাখতে পারে।"
মন্ত্রী আরও বলেন, "সব মানুষকে নিয়ে পথ চলার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যারা আমাদের আইডোলজিতে বিশ্বাস করে সেই সমস্ত মানুষকে নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। যারা প্রতিকুল পরিবেশে আত্মসমর্পণ করে না, ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মেলায় না সে সমস্ত লোকদের হাতে নেতৃত্ব দিতে হবে।"
সমাজকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের প্রশংসা করে বলেন, "আপনাদের নেতা তুহিন সাহেব সব সময় চুপচাপ থাকে, সে অনেক ভালো লোক। তার ভিতরে কোন অহংকার নাই।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত