জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধসহ জননিরাপত্তা নিশ্চিতে গুরুত্বারোপ

গজারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

গজারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
গজারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা


মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ইসহাক আলী, জেলা যুবদলের সদস্যসচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় ভবেরচর বাসস্ট্যান্ডে অটোরিকশা থেকে অবৈধভাবে ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


গজারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, ইসহাক আলী, জেলা যুবদলের সদস্যসচিব মোজাম্মেল হক মুন্না, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ভবেরচর বাসস্ট্যান্ডে অটোরিকশা থেকে অবৈধভাবে ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
গজারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
0:00 0:00
1.0x