জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

সুপেয় পানির গভীর নলকূপ, টয়লেট, ড্রেনেজ, সড়ক ও সোলার সড়কবাতি স্থাপনের উদ্যোগ

সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু

সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু

সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু

সুপেয় পানির গভীর নলকূপ, টয়লেট, ড্রেনেজ, সড়ক ও সোলার সড়কবাতি স্থাপনের উদ্যোগ

সোনাগাজী পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে নগরায়ন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় ৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হচ্ছে। ইমপ্রুভিং আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (IUGIP)-এর আওতায় ও অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের আওতায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমেদ মিয়ার বাড়ি ও সুবেদার বাদশা মিয়ার বাড়ির পরিবারগুলোর জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে গভীর নলকূপ স্থাপন করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, সড়ক নির্মাণ এবং সোলার সংযুক্ত সড়কবাতি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

সোমবার সকালে প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইমাম উদ্দিন ভূঁইয়া, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আরিফ ও আব্দুল মালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় টিউবওয়েল কন্ট্রাক্টর হারুনও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা স্থানীয় পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং প্রকল্পের বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা নির্ধারণ করেন। প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সুপেয় পানি, উন্নত স্যানিটেশন, ড্রেনেজ ও যোগাযোগব্যবস্থার পাশাপাশি রাতের বেলায় সড়কে আলোর সুবিধা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটিতে সুপেয় পানি, ড্রেনেজ ও সড়কসহ বিভিন্ন নাগরিক সুবিধার প্রয়োজন ছিল। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

সোনাগাজী পৌরসভাকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার ধারাবাহিকতায় এ ধরনের উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image
সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরুসুপেয় পানির গভীর নলকূপ, টয়লেট, ড্রেনেজ, সড়ক ও সোলার সড়কবাতি স্থাপনের উদ্যোগসোনাগাজী পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে নগরায়ন ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় ৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হচ্ছে। ইমপ্রুভিং আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট (IUGIP)-এর আওতায় ও অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।প্রকল্পের আওতায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমেদ মিয়ার বাড়ি ও সুবেদার বাদশা মিয়ার বাড়ির পরিবারগুলোর জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে গভীর নলকূপ স্থাপন করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, সড়ক নির্মাণ এবং সোলার সংযুক্ত সড়কবাতি স্থাপনের পরিকল্পনা রয়েছে।সোমবার সকালে প্রকল্পের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইমাম উদ্দিন ভূঁইয়া, পৌরসভার উপসহকারী প্রকৌশলী আরিফ ও আব্দুল মালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় টিউবওয়েল কন্ট্রাক্টর হারুনও উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে কর্মকর্তারা স্থানীয় পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং প্রকল্পের বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য সম্ভাব্য জায়গা নির্ধারণ করেন। প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সুপেয় পানি, উন্নত স্যানিটেশন, ড্রেনেজ ও যোগাযোগব্যবস্থার পাশাপাশি রাতের বেলায় সড়কে আলোর সুবিধা নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাটিতে সুপেয় পানি, ড্রেনেজ ও সড়কসহ বিভিন্ন নাগরিক সুবিধার প্রয়োজন ছিল। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।সোনাগাজী পৌরসভাকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার ধারাবাহিকতায় এ ধরনের উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সোনাগাজী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু
0:00 0:00
1.0x