মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকায় পখিরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মাওলানা নূর মোহাম্মদ পীর সাহেব রহ.-এর রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ঈসালে সওয়াব ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভক্ত ও মুরিদদের আয়োজনে এই আধ্যাত্মিক ও দ্বীনি মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ড. সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব.। তাঁর মূল্যবান আলোচনা শুনতে মাদারীপুর জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও পীর ভক্তরা মাহফিলস্থলে সমবেত হন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন-হাদিসের আলোকে ওয়াজ-নসিহত পেশ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতের মাধ্যমে মরহুম পীর সাহেবের মাগফিরাত কামনা করে তাঁর রুহের মাগফিরাত চাওয়া হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত