জনতার অনলাইন প্রেস ক্লাব
শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

বাস্তব অভিজ্ঞতায় পরিবেশ, ইতিহাস-ঐতিহ্য ও ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা

মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্র্যাকের ‘পরিবেশ, ইতিহাস ও ডিজিটাল তরী’ উদ্বোধন

মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্র্যাকের ‘পরিবেশ, ইতিহাস ও ডিজিটাল তরী’ উদ্বোধন
মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্র্যাকের ‘পরিবেশ, ইতিহাস ও ডিজিটাল তরী’ উদ্বোধন


মুন্সীগঞ্জের গজারিয়ায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি, ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পরিচিতি এবং ডিজিটাল শিক্ষার প্রসারে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় ‘পরিবেশ তরী’, ‘ইতিহাস তরী’ ও ‘ডিজিটাল তরী’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় সংলগ্ন কাজলী নদীতে ভাসমান শিক্ষা তরীগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, ব্র্যাকের মুন্সীগঞ্জ জেলা কোঅর্ডিনেটর মো. মারুফ পারভেজ, ডিজিটাল-ইতিহাস-পরিবেশ শিক্ষাতরী প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায়সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ব্র্যাক শিক্ষা কর্মসূচি সূত্রে জানা যায়, নদী তীরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি এসব ভাসমান শিক্ষা তরী সাধারণত ৭ থেকে ১০ দিন অবস্থান করে। এ সময়ে শিক্ষার্থীরা তরীতে এসে বাস্তব উপকরণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আনন্দের সঙ্গে পরিবেশ, ইতিহাস ও ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পায়।
‘ডিজিটাল তরী’তে রয়েছে বিআর ও এআর প্রযুক্তি, রোবট, রোবোটিক্সসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল ডিভাইস। হাতে-কলমে এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে।
‘ইতিহাস তরী’তে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিভিন্ন বাস্তব উপকরণ ও প্রদর্শনী রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে লালবাগ কেল্লা, ষাট গম্বুজ মসজিদ, আহসান মঞ্জিল, মহাস্থানগড়, পানাম নগর ও ময়নামতিসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্যের নিদর্শন।
অন্যদিকে ‘পরিবেশ তরী’তে জীববৈচিত্র্য, বর্জ্য ব্যবস্থাপনা, হিট ট্র্যাপসহ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন-সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার সুযোগ তৈরি করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। নদী তীরবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য ভাসমান এসব শিক্ষা তরী শিক্ষা ও অভিজ্ঞতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্র্যাকের ‘পরিবেশ, ইতিহাস ও ডিজিটাল তরী’ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মুন্সীগঞ্জের গজারিয়ায় শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি, ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পরিচিতি এবং ডিজিটাল শিক্ষার প্রসারে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় ‘পরিবেশ তরী’, ‘ইতিহাস তরী’ ও ‘ডিজিটাল তরী’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয় সংলগ্ন কাজলী নদীতে ভাসমান শিক্ষা তরীগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, ব্র্যাকের মুন্সীগঞ্জ জেলা কোঅর্ডিনেটর মো. মারুফ পারভেজ, ডিজিটাল-ইতিহাস-পরিবেশ শিক্ষাতরী প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায়সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ব্র্যাক শিক্ষা কর্মসূচি সূত্রে জানা যায়, নদী তীরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি এসব ভাসমান শিক্ষা তরী সাধারণত ৭ থেকে ১০ দিন অবস্থান করে। এ সময়ে শিক্ষার্থীরা তরীতে এসে বাস্তব উপকরণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আনন্দের সঙ্গে পরিবেশ, ইতিহাস ও ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পায়। ‘ডিজিটাল তরী’তে রয়েছে বিআর ও এআর প্রযুক্তি, রোবট, রোবোটিক্সসহ বিভিন্ন আধুনিক ডিজিটাল ডিভাইস। হাতে-কলমে এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারণা লাভ করে। ‘ইতিহাস তরী’তে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিভিন্ন বাস্তব উপকরণ ও প্রদর্শনী রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে লালবাগ কেল্লা, ষাট গম্বুজ মসজিদ, আহসান মঞ্জিল, মহাস্থানগড়, পানাম নগর ও ময়নামতিসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্যের নিদর্শন। অন্যদিকে ‘পরিবেশ তরী’তে জীববৈচিত্র্য, বর্জ্য ব্যবস্থাপনা, হিট ট্র্যাপসহ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন-সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকরা জানান, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার সুযোগ তৈরি করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। নদী তীরবর্তী এলাকার শিক্ষার্থীদের জন্য ভাসমান এসব শিক্ষা তরী শিক্ষা ও অভিজ্ঞতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
মুন্সিগঞ্জের গজারিয়ায় ব্র্যাকের ‘পরিবেশ, ইতিহাস ও ডিজিটাল তরী’ উদ্বোধন
0:00 0:00
1.0x