জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি

হেযবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার, কুৎসা রটনা ও উসকানিমূলক বক্তব্য প্রদানের প্রতিবাদে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া একটি রেস্টুরেন্টে হেযবুত তওহীদ কুষ্টিয়া জেলা শাখা এই মিট দ্য প্রেসের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এ সময় তিনি অভিযোগ করেন, একশ্রেণির চরমপন্থী ও উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের নামে অপপ্রচার চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। ওয়াজ-মাহফিল ও সোশ্যাল মিডিয়ায় অসত্য তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে উসকে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

হেযবুত তওহীদের চেয়ারম্যান বলেন, দেশের বিভিন্ন স্থানে বিভ্রান্তিকর লিফলেট ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে তাদের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও ২০১৬ সালে গ্রামে তাদের বাড়িতে হামলা ও জোড়া হত্যাকাণ্ডের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত হস্তক্ষেপ এবং সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, আঞ্চলিক সভাপতি শামীমুজ্জামান মিলন, কুষ্টিয়া আঞ্চলিক সভাপতি মো. জাসেব উদ্দিন এবং কুষ্টিয়া জেলা সভাপতি মো. আকচাত আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
হেযবুত তওহীদের সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার, কুৎসা রটনা ও উসকানিমূলক বক্তব্য প্রদানের প্রতিবাদে কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া একটি রেস্টুরেন্টে হেযবুত তওহীদ কুষ্টিয়া জেলা শাখা এই মিট দ্য প্রেসের আয়োজন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। এ সময় তিনি অভিযোগ করেন, একশ্রেণির চরমপন্থী ও উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের নামে অপপ্রচার চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। ওয়াজ-মাহফিল ও সোশ্যাল মিডিয়ায় অসত্য তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে উসকে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।হেযবুত তওহীদের চেয়ারম্যান বলেন, দেশের বিভিন্ন স্থানে বিভ্রান্তিকর লিফলেট ও উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে তাদের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এর আগেও ২০১৬ সালে গ্রামে তাদের বাড়িতে হামলা ও জোড়া হত্যাকাণ্ডের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত হস্তক্ষেপ এবং সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, আঞ্চলিক সভাপতি শামীমুজ্জামান মিলন, কুষ্টিয়া আঞ্চলিক সভাপতি মো. জাসেব উদ্দিন এবং কুষ্টিয়া জেলা সভাপতি মো. আকচাত আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কুষ্টিয়ায় হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন অপপ্রচার প্রতিরোধ ও নিরাপত্তার দাবি
0:00 0:00
1.0x