পুলিশের একজন পুলিশ সুপার। দায়িত্ব এমন জায়গায়, যেখানে শৃঙ্খলা শুধু চাকরির নিয়ম নয়, পুরো বাহিনীর বিশ্বাসযোগ্যতার সঙ্গেও জড়িত। অথচ ডোপ টেস্টে পজিটিভ আসার পর সাময়িক বরখাস্ত হলেন পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তার প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিনস (BZD) এবং অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ পাওয়া গেছে। ১০ সেপ্টেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সোমবার প্রকাশ্যে আসে।
ঘটনার সূত্রপাত আরও আগে। গত ৮ জানুয়ারি তিনি মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে পুলিশ সদর দপ্তর থেকে যান। কোর্স চলাকালে ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষার অংশ হিসেবে করা হয় ডোপ টেস্ট।
সেই পরীক্ষাতেই আসে পজিটিভ ফল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএসসিএসসি কোর্স চলাকালে এমন ফলাফল কোর্সের শৃঙ্খলার পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ হিসেবে শাস্তিযোগ্য অপরাধ। এর ভিত্তিতে ৩১ আগস্ট থেকে তাকে

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত