জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

‎চাঁদাবাজির মামলায় সৈয়দপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‎চাঁদাবাজির মামলায় সৈয়দপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‎

মাজহরুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ‎নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা খানসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

‎মামলার অন্য আসামিরা হলেন ফরহাদ হোসেন, ফরিদুল হোসেন, নাজিম খান, জাকির খান ও জাহিরুল ইসলাম।

‎মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুরের শিল্পপতি আলহাজ আমিনুল ইসলামের বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে অবস্থিত ‘আমিনুল সুপার মার্কেট’ ও বিসিআইসি সার ডিলারের বিক্রয়কেন্দ্রে গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রেজাউল করিম রেজা খানসহ তার সহযোগীরা গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে জীবননাশের হুমকি দেওয়ার পাশাপাশি তার বিসিআইসি সার ডিলারের বিক্রয়কেন্দ্রের ঘরসহ মার্কেটের প্রায় দুই শতক জায়গা দখল করার অভিযোগ করা হয়েছে।

‎এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল ইসলাম স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তবে কোনো সমাধান না হওয়ায় তিনি থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন। পরে তিনি আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন।

‎আদালতে দায়ের করা মামলাটি তদন্তের পর গ্রহণযোগ্যতা পায়। মামলাটির নম্বর ১০৮৩/২৫। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৪২৭, ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

‎মামলার পরিপ্রেক্ষিতে আদালত প্রথমে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু নির্ধারিত সময়ে রেজাউল করিম রেজা খানসহ আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

‎

‎গত( ২/০৮/২০২৬)আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানায় রেজাউল করিম রেজা খানসহ ছয় আসামির নাম রয়েছে। পরোয়ানার স্মারক নম্বর ২৫২৪।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


‎চাঁদাবাজির মামলায় সৈয়দপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image
‎মাজহরুল ইসলাম লিটন,ডিমলা(নীলফামারী)ঃ‎নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা খানসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।‎মামলার অন্য আসামিরা হলেন ফরহাদ হোসেন, ফরিদুল হোসেন, নাজিম খান, জাকির খান ও জাহিরুল ইসলাম।‎মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুরের শিল্পপতি আলহাজ আমিনুল ইসলামের বাঙালিপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে অবস্থিত ‘আমিনুল সুপার মার্কেট’ ও বিসিআইসি সার ডিলারের বিক্রয়কেন্দ্রে গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রেজাউল করিম রেজা খানসহ তার সহযোগীরা গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে জীবননাশের হুমকি দেওয়ার পাশাপাশি তার বিসিআইসি সার ডিলারের বিক্রয়কেন্দ্রের ঘরসহ মার্কেটের প্রায় দুই শতক জায়গা দখল করার অভিযোগ করা হয়েছে।‎এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আমিনুল ইসলাম স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। তবে কোনো সমাধান না হওয়ায় তিনি থানায় মামলা করতে গেলে মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন। পরে তিনি আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন।‎আদালতে দায়ের করা মামলাটি তদন্তের পর গ্রহণযোগ্যতা পায়। মামলাটির নম্বর ১০৮৩/২৫। এতে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৪২৭, ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।‎মামলার পরিপ্রেক্ষিতে আদালত প্রথমে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। কিন্তু নির্ধারিত সময়ে রেজাউল করিম রেজা খানসহ আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।‎‎গত( ২/০৮/২০২৬)আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানায় রেজাউল করিম রেজা খানসহ ছয় আসামির নাম রয়েছে। পরোয়ানার স্মারক নম্বর ২৫২৪।‎

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
‎চাঁদাবাজির মামলায় সৈয়দপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
0:00 0:00
1.0x