মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা—ডিবি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন গ্যারান্টি ফার্নিচার দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সাবিনা বেগম (৩০) ও আইরিন ওরফে রত্না বেগম (৩৮)। তারা মুন্সীগঞ্জের শ্রীনগর ও পদ্মাসেতু উত্তর থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

মতামত