(আমজাদ হোসেন মিঠু,
বিশেষ প্রতিনিধি )
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে মুন্সীগঞ্জে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে দুই দিন মেয়াদী একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন মুন্সীগঞ্জের মান্যবর পুলিশ সুপার জনাব মো: মেনহাজুল আলম পিপিএম।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন থানা ও ইউনিট থেকে আসা মোট ৫০ জন পুলিশ সদস্য অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ প্রদানকালে কর্তব্যে পেশাদারিত্ব বজায় রাখা, নিরপেক্ষতা ও দৃঢ়তা প্রদর্শন, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিক আচরণ এবং একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব বিল্লাল হোসেন পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবুল বাশারসহ জেলা পুলিশের অন্যান্য প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত