জনতার অনলাইন প্রেস ক্লাব
সোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া

চন্দনাইশে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

চন্দনাইশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শ্রেণিকক্ষে কার্যকর শিখন-শেখানো কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় কাসেম মাহাবুব মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং কাসেম মাহাবুব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবনানন্দ বড়ুয়া।

সভায় প্রধান ও বিশেষ অতিথিরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান অতিথি ফিরোজ আহমেদ তাঁর বক্তব্যে শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম আরও আনন্দময়, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষকদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সমস্যা, অগ্রগতি ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. জাকের হোসাইন, মো. দিদারুল ইসলাম, সেলিনা আকতার, কেশব চন্দ্র আচার্য এবং বিদায়ী শিক্ষক মাহবুবুর রহমানসহ অন্যরা।

অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনফল বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চন্দনাইশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শ্রেণিকক্ষে কার্যকর শিখন-শেখানো কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্থানীয় কাসেম মাহাবুব মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ ইলিয়াছ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং কাসেম মাহাবুব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবনানন্দ বড়ুয়া।সভায় প্রধান ও বিশেষ অতিথিরা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন।প্রধান অতিথি ফিরোজ আহমেদ তাঁর বক্তব্যে শ্রেণিকক্ষে শিখন-শেখানো কার্যক্রম আরও আনন্দময়, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষকদের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সমস্যা, অগ্রগতি ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন প্রধান শিক্ষক মো. জাকের হোসাইন, মো. দিদারুল ইসলাম, সেলিনা আকতার, কেশব চন্দ্র আচার্য এবং বিদায়ী শিক্ষক মাহবুবুর রহমানসহ অন্যরা।অনুষ্ঠানে চন্দনাইশ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।সভা শেষে উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনফল বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চন্দনাইশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকদের সমন্বয় সভা
0:00 0:00
1.0x