চন্দনাইশ পৌরসভায় বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে কারিতাসের উদ্যোগে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়।
এ সময় আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে এবং দুর্যোগ-পরবর্তী সময়ে তাদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা কারিতাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত