জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

আল ইমরান সম্রাট গণি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে চান দলের সমর্থন।

আল ইমরান সম্রাট গণি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে চান দলের সমর্থন।
দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আল ইমরান সম্রাট গনি।

দীর্ঘদিন ধরে দুর্গাপুরের রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন আল ইমরান সম্রাট গনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা বর্তমানে দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনীতিতে তিনি ‘সম্রাট গনি’ নামে পরিচিত।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলীয় বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ, র‍্যালি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি প্রতিকূল সময়েও দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন সম্রাট গনি।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। বিভিন্ন সময়ে কারাবরণ ও জেল-জুলুমও ভোগ করতে হয়েছে ওনার, নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ড থেকে সরে না গিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন তিনি,

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তৃণমূলে সম্রাট গণির একটি পরিচিতি অবস্থান তৈরি করেছেন । সমর্থকদের অনেকে তাকে দলের একজন সাহস ত্যাগী ও দুঃসময়ের মাঠের নেতা হিসেবে মূল্যায়ন করেন।

রাজনীতির পাশাপাশি যুবসমাজকে মাদক, অপরাধ ও কিশোর গ্যাংয়ের মতো নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমেও যুক্ত রয়েছেন তিনি। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে স্থানীয় পর্যায়ে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন ও পৃষ্ঠপোষকতার সঙ্গেও তিনি সম্পৃক্ত।

এবার দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আল ইমরান সম্রাট গনি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডকে কাজে লাগিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন প্রত্যাশা করছেন তিনি।

সম্রাট গনি বলেন, “রাজনীতি আমার কাছে শুধু পদ-পদবির বিষয় নয়। দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনৈতিক দুঃসময়ে অনেক প্রতিকূলতার মধ্যেও মাঠে ছিলাম। এবার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক সমর্থন চাই। দল আমাকে সমর্থন দিলে এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন, মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং তরুণদের জন্য কাজ করাকে অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ। 

স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং প্রতিকূল সময়ে মাঠে থাকার অভিজ্ঞতা সম্রাট গণির রাজনৈতিক পরিচিতিকে শক্ত করেছে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও জনগণের ভোটের রায়ই নির্ধারণ করবে দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে তার রাজনৈতিক পথচলার পরবর্তী অধ্যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আল ইমরান সম্রাট গণি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে চান দলের সমর্থন।

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image
দীর্ঘদিন ধরে দুর্গাপুরের রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন আল ইমরান সম্রাট গনি। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা বর্তমানে দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় রাজনীতিতে তিনি ‘সম্রাট গনি’ নামে পরিচিত।দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলীয় বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ, র‍্যালি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি প্রতিকূল সময়েও দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন সম্রাট গনি।বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন তিনি। বিভিন্ন সময়ে কারাবরণ ও জেল-জুলুমও ভোগ করতে হয়েছে ওনার, নানা প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মকাণ্ড থেকে সরে না গিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন তিনি,স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তৃণমূলে সম্রাট গণির একটি পরিচিতি অবস্থান তৈরি করেছেন । সমর্থকদের অনেকে তাকে দলের একজন সাহস ত্যাগী ও দুঃসময়ের মাঠের নেতা হিসেবে মূল্যায়ন করেন।রাজনীতির পাশাপাশি যুবসমাজকে মাদক, অপরাধ ও কিশোর গ্যাংয়ের মতো নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমেও যুক্ত রয়েছেন তিনি। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে স্থানীয় পর্যায়ে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন ও পৃষ্ঠপোষকতার সঙ্গেও তিনি সম্পৃক্ত।এবার দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আল ইমরান সম্রাট গনি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক কর্মকাণ্ডকে কাজে লাগিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন প্রত্যাশা করছেন তিনি।সম্রাট গনি বলেন, “রাজনীতি আমার কাছে শুধু পদ-পদবির বিষয় নয়। দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনৈতিক দুঃসময়ে অনেক প্রতিকূলতার মধ্যেও মাঠে ছিলাম। এবার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক সমর্থন চাই। দল আমাকে সমর্থন দিলে এবং জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন, মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা এবং তরুণদের জন্য কাজ করাকে অগ্রাধিকার দেব ইনশাআল্লাহ। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং প্রতিকূল সময়ে মাঠে থাকার অভিজ্ঞতা সম্রাট গণির রাজনৈতিক পরিচিতিকে শক্ত করেছে। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত ও জনগণের ভোটের রায়ই নির্ধারণ করবে দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে তার রাজনৈতিক পথচলার পরবর্তী অধ্যায়।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আল ইমরান সম্রাট গণি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে চান দলের সমর্থন।
0:00 0:00
1.0x