জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

রংপুর কুড়িগ্রাম

কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা, সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিরাপত্তা পরিকল্পনা, দায়িত্ব ও কর্তব্য, আইনানুগভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি দায়িত্ব পালনে বডি অর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি পুলিশ সদস্যকে নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের জানমাল ও নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, আরআই পুলিশ লাইন্স মোঃ আবু জাফর ফকিরসহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image
কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনীআসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা, সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিরাপত্তা পরিকল্পনা, দায়িত্ব ও কর্তব্য, আইনানুগভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি দায়িত্ব পালনে বডি অর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি পুলিশ সদস্যকে নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের জানমাল ও নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, আরআই পুলিশ লাইন্স মোঃ আবু জাফর ফকিরসহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
0:00 0:00
1.0x