মসজিদের সামনে স্কুলফেরত শিশুকে রিকশায় তুলে নেওয়ার অভিযোগ, এলাকায় আতঙ্ক
চট্টগ্রামের কাগজীপাড়া এলাকায় ওখাড়া আবু বক্কর সিদ্দিক জামে মসজিদের সামনে থেকে আনুমানিক দুপুর আড়াইটার দিকে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে এক নারী রিকশায় তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল থেকে ফেরার পথে শিশুটিকে রিকশায় তুলে নেওয়া হয়। বিষয়টি জানতে পেরে শিশুটির বাবা ও স্থানীয়রা দ্রুত তৎপর হয়ে রিকশাটি আটক করেন এবং শিশুটিকে উদ্ধার করেন।
পরে অভিযুক্ত নারী ও রিকশাচালককে থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে শিশুটিকে রিকশায় তোলার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়ার দাবি জানিয়েছেন শিশুটির পরিবার ও স্থানীয়রা।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত