৪ নং চর মার্টিন ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত জনসাধারণ, সকল শ্রেণি-পেশার মানুষ এবং আমার প্রিয় এলাকাবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, সালাম ও মোবারকবাদl
লক্ষীপুর(কমল নগর)প্রতিনিধি মোসলেহ উদ্দিন
আপনারা জানেন, গত তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইটি নির্বাচনে আমি আপনাদের প্রত্যক্ষ ভোটে জয়লাভ করেও আপনাদের কাঙ্ক্ষিতভাবে সেবা করার সুযোগ পাইনি। সেই সময়ের ঘটনাগুলো আপনারা নিজের চোখে দেখেছেন, নিজেরা প্রত্যক্ষ করেছেন। কীভাবে আপনাদের ভোটের অধিকার ও গণরায়কে বাধাগ্রস্ত করা হয়েছে, তা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি।
তারপরও আমি আপনাদের কাছ থেকে কখনো দূরে সরে যাইনি। সুখে-দুঃখে, বিপদে-আপদে সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। কারণ, এই মাটি, এই মানুষ এবং এই জনপদের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়—এই জনপদেই আমার বেড়ে ওঠা, আপনাদের ভালোবাসায় আমার পথচলা।
তাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থী, আপনাদের দীর্ঘদিনের পরিচিত মুখ, আপনাদেরই আপনজন হিসেবে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি।
আমি হাজী জাহাঙ্গীর আলম।
আমি আপনাদের মূল্যবান ভোট, দোয়া, ভালোবাসা ও অকুণ্ঠ সমর্থন কামনা করছি।
প্রিয় এলাকাবাসী,
নির্বাচন এলেই একটি মহল আমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়। এটি নতুন কোনো বিষয় নয়। গত তিনটি নির্বাচনেও আমার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু প্রতিবারই আপনারা সত্যের পক্ষে দাঁড়িয়েছেন, আমার পাশে থেকেছেন এবং আপনাদের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন।
আপনাদের সেই ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি।
ইনশাআল্লাহ, আগামী নির্বাচনেও আমরা ঐক্যবদ্ধ থাকব। সকল অন্যায়, বাধা ও ষড়যন্ত্রকে মোকাবিলা করে জনগণের অধিকার ও গণরায় প্রতিষ্ঠা করব।
আমি বিশ্বাস করি—
জনগণের ভালোবাসা যার সঙ্গে থাকে, তাকে কোনো ষড়যন্ত্র দমিয়ে রাখতে পারে না।
তাই আসুন, বিভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আমাদের প্রিয় ৪ নং চর মার্টিন ইউনিয়নের উন্নয়ন, শান্তি, সৌহার্দ্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একসঙ্গে কাজ করি।
আপনাদের দোয়া ও ভালোবাসা সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিজয় অর্জন করে আপনাদের সেবা করার সুযোগ পেতে চাই।
পরিশেষে, আমার প্রিয় ৪ নং চর মার্টিন ইউনিয়নের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
সবাই আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে
হাজী জাহাঙ্গীর আলম
চেয়ারম্যান পদপ্রার্থী
৪ নং চর মার্টিন ইউনিয়ন

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত