জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

শ্রীনগরে তারেক রহমানের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

শ্রীনগরে তারেক রহমানের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আমজাদ হোসেন মিঠু,

বিশেষ প্রতিনিধি, শ্রীনগর:

১৭/০৯/২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের শ্রীনগরে চারা গাছ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলার ৭৬ নম্বর দক্ষিণ রাঢ়ীখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম। তিনি কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম খান আজম বলেন, "জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতেই তারেক রহমানের এই বৃক্ষরোপণ উদ্যোগ। প্রতিটি শিক্ষার্থী ও নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করার আহ্বান জানাই। চারা রোপণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে উঠুক একটি সুন্দর ও সবুজ শ্রীনগর।"

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকাটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে পরিবেশ রক্ষা ও চারাগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


শ্রীনগরে তারেক রহমানের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আমজাদ হোসেন মিঠু,বিশেষ প্রতিনিধি, শ্রীনগর:১৭/০৯/২০২৬পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের শ্রীনগরে চারা গাছ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।উপজেলার ৭৬ নম্বর দক্ষিণ রাঢ়ীখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম। তিনি কোমলমতি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণ করেন।প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম খান আজম বলেন, "জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতেই তারেক রহমানের এই বৃক্ষরোপণ উদ্যোগ। প্রতিটি শিক্ষার্থী ও নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যা করার আহ্বান জানাই। চারা রোপণ ও সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে উঠুক একটি সুন্দর ও সবুজ শ্রীনগর।"অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ এলাকাটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে পরিবেশ রক্ষা ও চারাগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
শ্রীনগরে তারেক রহমানের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
0:00 0:00
1.0x